শনিবার (১২ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, অধিদফতরের অধীনস্থ বিভাগীয় উপপরিচালকদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
অধিদফতরের প্রশাসন শাখার সহকারী পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির আহ্বায়ক মো. আব্দুল আলীম স্বাক্ষরিত ঐ নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে নানা ধরনের বিভ্রান্তিমূলক, কুরুচিপূর্ণ ও নেতিবাচক বিষয়ে পোস্ট, মন্তব্য, লাইক, শেয়ার করা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক।
.png)
এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের দাফতরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত ও দাপ্তরিক আইডি, ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সংরক্ষণে রাখা প্রয়োজন।
ঐ আদেশে নির্ধারিত ছকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দাফতরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত বা দাফতরিক আইডি, ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে সে সংক্রান্ত তথ্য ই-মেইলে ১৭ আগস্টের মধ্যে অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।