ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা কলেজ রোভারদের গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১২ জুন ২০২৩
ঢাকা কলেজ রোভারদের গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা কলেজে রোভার স্কাউটস আয়োজিত দুই দিনব্যাপী ৪৭তম বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

কলেজের টেনিস মাঠে শনিবার (১০ জুন) সকালে অনুষ্ঠানটি শুরু হয়। রোববার (১১ জুন) রাতে তাঁবু জলসার মধ্য দিয়ে এই আয়োজনের পর্দা নামে।

ক্যাম্প চলাকালে পিটি-প্যারেড, মশাল প্রদক্ষিণ, ক্যাম্প ফায়ার, বনকলা, তাঁবু সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নিজেদেরকে ব্যস্ত করে তোলেন রোভাররা। 

Advertisement

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক অধ্যাপক আনোয়ার মাহমুদ।

এ সময় রোভার সদস্যদের উদ্দেশ্য এটিএম মঈনুল হোসেন বলেন, মানুষের সেবায় কাজ করার জন্য নিজেদের সামনের দিকে আরো এগিয়ে নিবে। বঙ্গবাজার ও নিউমার্কেটে অগ্নিকান্ডে, সাইন্সল্যাবের বিস্ফোরণে উদ্ধার কাজে অংশগ্রহণ করে রোভাররা সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন। অন্যান্য দুর্যোগ মোকাবিলায় নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। মানবসেবা ও ভালো কাজের মাধ্যমে মানুষ বছরের পর বছর বেঁচে থাকেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ঢাকা কলেজ রোভার স্কাউটস সেরা দল এবং সেরা রোভার নির্বাচিত হওয়ায় ঢাকা কলেজ গর্বিত। ঢাকা কলেজ রোভার স্কাউটস বরাবরের মতো কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগাম) মো. আতিকুজ্জামান রিপন এবং বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!