ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় পর্যায়ে প্রথম ঢাকা কলেজের রোভার ও বিএনসিসি

ফয়সাল আহমেদ, ঢাকা কলেজ
প্রকাশিত: ১৯:০০, ৭ জুন ২০২৩
জাতীয় পর্যায়ে প্রথম ঢাকা কলেজের রোভার ও বিএনসিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ঢাকা কলেজের বিএনসিসি প্লাটুন (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ও রোভার দল জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। বিএনসিসি এবং রোভার স্কাউটস চতুর্থবারের মতো এই শ্রেষ্ঠত্ব অর্জন করে।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুনকে প্রথম ঘোষণা করা হয়। 

সেরা রোভার গ্রুপ অর্জনের পাশাপাশি সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার হয়েছেন সাকিব হাসান নাহিদ। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন। 

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মো. রবিউল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, আমাদের প্লাটুন ২০১৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত চারবার প্রথম স্থান অর্জন করে। ঢাকা কলেজের ফান্ড, কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা আমাদের সার্বিক সহযোগিতা করেন। বিএনসিসি কাজ সম্পর্কে তারা অবগত।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, বিএনসিসি ঢাকা কলেজ প্লাটুন এবং রোভার স্কাউটস পঞ্চমবারের মতো প্রথম স্থান অর্জন করেছে। আমরা তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। তাদের দেখাশোনা করার জন্য শিক্ষকও নিয়োজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!