ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বক্তৃতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে ঢাকা কলেজের জাহিদ

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২৭ মে ২০২৩
বক্তৃতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে ঢাকা কলেজের জাহিদ
ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন হৃদয়। ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ মহানগর পর্যায়ের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন হৃদয়। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের  ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। 

শনিবার (২৭ মে) মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সচিবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতায় এ সফলতা অর্জন করেন তিনি। 

জাতীয় পর্যায়ে সুযোগ পেয়ে জাহিদ হাসান বলেন, বক্তৃতায় প্রথম হয়ে খুব ভালো লাগছে। এ অনুভূতি ব্যক্ত করার নয়। 

Advertisement

তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রমগুলো যাতে কলেজে আমরা চর্চা করতে পারি সেদিকে কলেজ  প্রশাসনের নজর দেওয়া দরকার। যেমন আমাদের  মিউজিক স্কুলে কর্মশালা হয় না, বিতর্কের জন্য ভালো রুম নেই। এছাড়া আমাদের সহশিক্ষা কার্যক্রমে কোনো বাজেট থাকে না। প্রতি বছর এই খাতে কিছু বাজেট প্রণয়ন দরকার। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফসা বেগম বলেন, জাহিদ হাসান প্রথম হয়েছেন জেনে ভালো লাগছে। এটা বাংলা বিভাগের অর্জন। তাকে দেখে অনেকেই বক্তৃতা প্রতিযোগিতায় উজ্জীবিত হবেন। 

প্রসঙ্গত, প্রতিযোগিতায় ঢাকা কলেজ থেকে যেসব শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন তারা হলেন মো. জাহিদ হোসেন হৃদয় (নির্ধারিত বক্তৃতা), আবু বকর সায়েম (একক বিতর্ক), আদিত্য পাল (রচনা)। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!