ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব অপূর্ব

জবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৭:০০, ১১ জুন ২০২৩
জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব অপূর্ব
ছবি: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক যায়যায় দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ চৌধুরীকে আহ্বায়ক ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

রোববার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক শেয়ারবিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাহির আমিন মিলন।

Advertisement

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫’র বিশেষ পরিস্থিতির ভিত্তিতে আজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য সমিতির ধারা ৯ (নয়) অনুযায়ী ৪ (চার) সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!