[ শিক্ষা ]
যৌতুক মামলায় বেরোবি কর্মকর্তা জেলে
ছবি: সংগৃহীত
যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা মো. আরিফুল ইসলাম গ্রেফতার হয়েছেন।
সোমবার (৫ জুন) রাতে তাকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ।
তিনি জানান, ঐ কর্মকর্তার স্ত্রী থানায় মামলা করেছিলেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে তাকে গ্রেফতার করে চালান দেওয়া হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আরিফুলের সঙ্গে লায়লা আরজুমানের ইসলামী শরিয়ত অনুসারে বিয়ে হয়। সংসার চলাকালে প্রায়ই তিনি লায়লার বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০ লাখ টাকা আনতে বলেন। লায়লা যৌতুকের টাকা দিতে না পারায় শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!