ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেষ হলো রাবির ভর্তিযুদ্ধ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ৩১ মে ২০২৩
শেষ হলো রাবির ভর্তিযুদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্যবসায় শিক্ষা অনুষদের ছয় বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের ভর্তিযুদ্ধ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে তিন শিফটে সম্পন্ন হওয়া এদিনের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের বাণিজ্য গ্রুপ ও তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রসঙ্গত, গত সোমবার বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ। 

বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের আওতাভুক্ত এই ইউনিটের চার গ্রুপে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মোট ৭৪ হাজার ২৯৬ জন। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ।

এছাড়া ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ইউনিটের চার গ্রুপে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মোট ৭২ হাজার ৬৫ জন। নির্ধারিত চার শিফটের পরীক্ষাসমূহে উপস্থিতির শতকরা হার ছিল প্রায় ৮৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!