মঙ্গলবার বিকেলে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গ্রুপ-১; বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২; দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
.png)
কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই ইউনিটভুক্ত। মানবিক এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৭৭টি। ইউনিটের চার গ্রুপের প্রতিটিতে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ১৬ জন করে মোট ৭২ হাজার ৬৫ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির শতকরা হার প্রায় ৮৭ শতাংশ।
প্রসঙ্গত, আগামীকাল বুধবার (৩১ মে) ব্যবসায় শিক্ষা অনুষদের ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এতে অংশ নেবেন ৩০ হাজার ৬৭৫ শিক্ষার্থী।