ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
ঘূর্ণিঝড় মোখা

খুবি ও খুকৃবির সব শিক্ষা কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ১৪ মে ২০২৩
খুবি ও খুকৃবির সব শিক্ষা কার্যক্রম বন্ধ
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবের কারণে রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ডিসিপ্লিনের পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিস যথারীতি চালু থাকবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে রোববার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চালু থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!