বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচটি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগ রয়েছে এবং সর্বমোট আসনসংখ্যা ৬০০।
বিভাগগুলো এবং আসনসংখ্যা
.png)
১। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০টি)
২। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০টি)
৩। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০টি)
৪। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০টি)
৫। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০টি)
৬। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০টি)
৭। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০টি)
৮। টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স (৪০টি)
৯। ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪০টি)
১০। এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০টি)
আবেদন যোগ্যতা:
শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছে। এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, ইংলিশে মোট জিপিএ ২০ আছে যাদের তারা আবেদন করার সুযোগ পেয়েছে।
গত বছরের ভর্তির হিসেব অনুযায়ী ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ভর্তির আবেদন ফি এক হাজার টাকা। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার মাধ্যমে আবেদন করা যায়। বিস্তারিত আবেদনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষার সিলেবাস:
উচ্চমাধ্যমিকের গণিত, রসায়ন, পদার্থ বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। তবে গত দুই বছরে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হয়েছে।
গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে না।