ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঈদবস্ত্র নিয়ে বেদেপল্লীতে শাবিপ্রবির স্বপ্নোত্থান

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৯ এপ্রিল ২০২৩
ঈদবস্ত্র নিয়ে বেদেপল্লীতে শাবিপ্রবির স্বপ্নোত্থান
স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’র স্বেচ্ছাসেবীরা সিলেটের পরগণা বাজারের দুইটি মুসলিম বেদেপল্লীর ১১টি পরিবারের ৫৬জন অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান বিষয়টি জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ‘স্বপ্নোত্থান’ সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। ঈদ উপলক্ষে মুসলিমদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও ঈদ সবার মধ্যে আনন্দ বয়ে আনে না। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ‘স্বপ্নোত্থান ঈদবস্ত্র বিতরণ ২০২৩’ এর প্রথম ধাপের বিতরণ সম্পন্ন করেছে।

Advertisement

তিনি বলেন, ঈদবস্ত্রের পাশাপাশি খাবারও বিতরণ করা হয়। যার মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, ছোলা, খেজুর, গরম মশলা প্রভৃতি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!