ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নবীনদের বরণ করে নিল শাবিপ্রবি কর্তৃপক্ষ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩
নবীনদের বরণ করে নিল শাবিপ্রবি কর্তৃপক্ষ
নবীনবরণে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ছবি: ডেইলি বাংলাদেশ

২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান বিভাগের এবং একই দিন দুপুর ২টায় একই জায়গায় মানবিক ও ব্যবসায় প্রশাসন বিভাগের এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Advertisement

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, শুধু শিক্ষিত হওয়া বা ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠতে হবে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পর ভাল মানুষ হতে না পারলে, মানবিক হতে না পারলে শিক্ষার কোনো মূল্য নেই। তোমাদের প্রকৃত দেশপ্রেমিক হতে হবে, দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 

নবীণবরণ অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে কোন সেশন জট নেই। শিক্ষকরা সময়মত পরীক্ষা নেন এবং রেজাল্ট প্রদান করে থাকেন। এখানে চার বছরের কোর্স চার বছরেই সমাপ্ত হয়। সবাইকে পরিশ্রমী হয়ে সঠিকভাবে পড়াশোনা করে দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিনরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ম মেনে কিভাবে চলাফেরা করতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনরা তাদের পরিচালিত বিভাগের সংক্ষিপ্ত পরিচয় ও বিভাগীয় প্রধানদের পরিচয় তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান ও নৃত্য পরিবেশন করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!