ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ৫ এপ্রিল ২০২৩
২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ইষ্টার সানডে, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, ইদুল ফিতর উপলক্ষে ২৩ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  কর্তৃপক্ষ।

বুধবার (৫ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ৩ এপ্রিল রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইষ্টার সানডে, বাংলা নববর্ষ,জুমাতুল বিদা, শব-ই-কদর, ইদ-উল-ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। যদিও ৭, ৮ এপ্রিল ও ২৮, ২৯ এপ্রিল দু-দিন করে (শুক্র-শনি) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছেন ২৩ দিন। 

প্রসঙ্গত, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!