হঠাৎ এমন কাণ্ডে অবাক শিক্ষার্থীরা। বিশেষ করে দূরবর্তী রুটের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
গত ২২ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দৈনিক চলমান যানবাহনগুলো যাত্রা শুরুর স্থান থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেসব রুটে দ্বিতীয় ট্রিপ চলমান আছে সেসব রুটের বাস যথাস্থান থেকে সাড়ে ৯টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
একই সঙ্গে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুপুরের ট্রিপ বন্ধ রাখার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
.png)
তবে সোমবার ক্লাস শেষে ৩টার আগমুহূর্তে বাসে উঠতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন বাসগুলো আড়াইটায় ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। বিনা নোটিশে এমন কাণ্ডে ক্ষোভ জানিয়ে একাধিক শিক্ষার্থী বলেন, ২২ মার্চ নোটিশে দেখলাম বিকাল ৩টায় বাস ছাড়বে। আমরা সে অনুযায়ীই বাসে উঠতে আসলাম। এসে দেখি বাস আধা ঘণ্টা আগেই ছেড়ে গেছে। এসব বিষয় আমাদের ভোগান্তি বাড়ায়। দূরের রুটে লোকাল বাসে যেতে যেতে অনেক সময় লাগবে আর ভোগান্তিও হয়। অন্তত বিষয়টি আগে জানানো উচিত ছিল।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, আড়াইটায় বাস ছাড়ার কথা ছিল না। আমাদের নোটিশ অনুযায়ী ৩টায় বাস ছাড়ার কথা ছিল। আমি বিষয়টির খোঁজ নিচ্ছি।