ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর হল ফি কমল ববিতে

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ২৭ মার্চ ২০২৩
ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর হল ফি কমল ববিতে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে নতুন আবাসিকতার জন্য এককালীন ১৫মাসের ফি ধার্য করা হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থীরা। 

এই বিষয়ে ২২ মার্চ ডেইলি বাংলাদেশে ‘ববির হলে অতিরিক্ত ফি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর তিনদিন পর কর্তৃপক্ষ ১৫মাসের ফি হ্রাস করে নয় মাসের ফি ধার্য করে।

Advertisement

২৭ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৪টায় শেরেবাংলা হলের প্রোভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের মৌখিক নির্দেশনায় ১৫ মাসের ছয় হাজার ৯৬টাকা এর পরিবর্তে নয় মাসের চার হাজার ৬৯৬টাকা জমাদানের জন্য বলা হয়েছে। নতুনভাবে ফি কমানোর নোটিশে খুশি সিট পাওয়া শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!