ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাকৃবিতে পশুপালন দিবসের বর্ণাঢ্য আয়োজন মঙ্গলবার

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ১৩ মার্চ ২০২৩
বাকৃবিতে পশুপালন দিবসের বর্ণাঢ্য আয়োজন মঙ্গলবার
সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিশিষ্টজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘দুধে ভাতে পুষ্টি, পশুপালনেই মুক্তি’ প্রতিপাদ্যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি দিবস পালিত হবে। 

দিবসটি পালন উপলক্ষে সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার জানান, মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হবে। দিবস উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে দুগ্ধশিল্পে প্রতিবন্ধকতা ও সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) চেয়ারম্যান শেখ নাদির লিপু এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

Advertisement

সংবাদ সম্মেলনে অ্যানিমেল সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম বলেন, ধান, পাট, আম, গম ও ভুট্টা গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শস্যের জন্য আলাদা আলাদা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোতে উৎপাদনমুখী বিস্তর গবেষণার কারণে বিভিন্ন জাত উদ্ভাবনের কারণেই দেশ আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্যের মতো প্রাণিসম্পদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আলাদা গবেষণা প্রতিষ্ঠান তৈরির বিকল্প নেই। দেশের ক্রমবর্ধমান জনগণের দুধ, ডিম ও মাংসের চাহিদা মেটাতে প্রাণিসম্পদে আলাদা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করতে হবে।

অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, অ্যানিমেল সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম ও অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ ছাত্র সমিতির সহসভাপতি রেজওয়ান শোভন, সাধারণ সম্পাদক প্রান্ত সরকারসহ ছাত্র সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!