ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দুই দিনের জন্য রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪২, ১১ মার্চ ২০২৩
দুই দিনের জন্য রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
ফাইল ছবি

অনিবার্য কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার এবং সোমবার দুই দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

শনিবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার (১২ মার্চ) এবং সোমবার (১৩ মার্চ) অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৪ মার্চ (মঙ্গলবার) থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের আদেশক্রমে এই ঘোষণা প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!