ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

র‍্যাগিং প্রতিরোধে শক্ত অবস্থানে ববি

জাকির হোসেন, ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ৭ মার্চ ২০২৩
র‍্যাগিং প্রতিরোধে শক্ত অবস্থানে ববি
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের হয়রানি বন্ধে শক্ত অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি বন্ধে মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সতর্কতামূলক ব্যানার টানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একমাসের বেশি সময় ধরে ক্যাম্পাসে থাকার পরও র‍্যাগিং সংক্রান্ত কোনো সমস্যার শিকার হতে হয়নি। সুষ্ঠু পরিবেশে ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে এরই মধ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের নবীন শিক্ষার্থীরা এ সম্পর্কিত যেকোনো সমস্যায় পড়লে খুব সহজে তারা যাতে যোগাযোগ করতে পারে সেজন্য প্রক্টর, ছয়টি অনুষদের সহকারী প্রক্টর, চারটি হলের প্রভোস্ট, ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং ডেপুটি রেজিস্ট্রারের ফোন নম্বর সংবলিত ব্যানার আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টানিয়েছি। এছাড়া, প্রক্টরিয়াল বডির সদস্যরা নিয়মিত এ বিষয়ে খোঁজ নিচ্ছেন। কেউ র‍্যাগিং বা হয়রানির শিকার হলে ব্যানারে প্রক্টরিয়াল বডির হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!