বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রাঙ্গণে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কেবি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো জিপিএ পেতে বাধ্য করলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধে বিশ্বাসী করে গড়ে তুলতে হবে।
.png)
কেবি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মো. আজহারুল হক, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ প্রমুখ।
নবীনবরণ অনুষ্ঠান শেষে কেবি কলেজের নতুন দুইটি একাডেমিক ভবন ও একটি আইসিটি ল্যাবের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।