ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হলেন দুলাল বিশ্বাস

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হলেন দুলাল বিশ্বাস
অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই বিভাগের সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নিত হন।

এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত বিভাগটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। অধ্যাপক বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!