জানা যায়, বইটি অমর একুশে বইমেলার ৫৯২ ও ৫৯৩ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিদ হাসান। ২৫% ছাড়ে বইয়ের মূল্য রাখা হচ্ছে ১৬০ টাকা।
বই সম্পর্কে জারিফ আলম বলেন, এই বইটিতে রয়েছে ৪০টি কবিতা। বইটি পড়ার মাধ্যমে পাঠকমনকে আলোড়িত করবে বলে আশা করছি। কবিতার মাধ্যমে যাপিত জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। প্রকৃতি ও প্রেমের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ভাবনা ও আবেগের ভারসাম্য ফুটিয়ে তোলা হয়েছে। এই কাব্যে তীব্র বেদনাবোধ যেমন আছে আনন্দেরও বার্তা আছে।
.png)
জারিফ আলম একজন উদ্যমী ও প্রতিভাবান একজন তরুণ। লেখাপড়া করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। বর্তমানে তিনি স্নাতকোত্তরে অধ্যয়নরত। তার জন্ম টাঙ্গাইলের চিনাখালি গ্রামে। টাঙ্গাইলের পাঁচ কাহনিয়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান তিনি।