ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তুরস্কের বিপদে ফের পাশে দাঁড়াল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কের বিপদে ফের পাশে দাঁড়াল নোবিপ্রবি
তুর্কি দূতাবাসে শীতে ব্যবহার উপযোগী সামগ্রী দিয়েছে নোবিপ্রবি। ছবি: ডেইলি বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে সৃষ্ট মানবিক সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সহায়তা অংশ হিসেবে দ্বিতীয় ধাপে শীতে ব্যবহার উপযোগী সামগ্রী ঢাকাস্থ তুর্কি দূতাবাসে হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। সংগৃহীত তহবিল থেকে তুরস্কের তীব্র শীতে ব্যবহার উপযোগী সামগ্রী ক্রয় করে ঢাকাস্থ তুর্কি দূতাবাসের অধীনে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন অ্যাজেন্সি (TIKA) এর কার্যালয়ে দ্বিতীয় ধাপে হস্তান্তর করা হয়েছে। মানবিক এ সহায়তার মধ্যে রয়েছে শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এই সহায়তা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব আবু জুবায়ের উপস্থিত ছিলেন। 

Advertisement

এর আগে ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের কাছে একটি শোক বার্তা পাঠিয়েছেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। 

শোকবার্তায় উপাচার্য ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। দ্রুততার সঙ্গে এ দুর্যোগ কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবির চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে শোকবার্তায় উল্লেখ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নোবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!