ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নোবিপ্রবিতে সি-ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
নোবিপ্রবিতে সি-ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
নোবিপ্রবিতে সি-ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

দেশীয় খাবারের পুষ্টিগুণ, সি-ফুড সংযোজনে বাড়বে বহুগুণ’ স্লোগানকে প্রতিপাদ্য করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি-ফুড ফেস্টিভ্যাল-২০২৩ এর আয়োজন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গোল চত্বরে এটি অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মো.আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে ফেস্টিভ্যালে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির  উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

Advertisement

ফেস্টিভ্যাল উপলক্ষে নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে ফিস পাউডার এবং সি-উইডের সংযোজনে বিভিন্ন রেসিপির দেশীয় খাবার ১৫টি স্টলে উপস্থাপন করা হয়েছ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ফেস্টিভ্যালে আগত অন্যান্য অতিথিরা স্টল পরিদর্শন করেন। 

নোবিপ্রবিতে সি-ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেস্টিভ্যালে সাধরণ ভোক্তাদের থেকে খাবারের মান অনুযায়ী মতামত গ্রহণ করা হয় এবং খাবারের গুণগত মানের বিবেচনার ভিত্তিতে বিভিন্ন স্টল থেকে সেরা ৩ জনকে পুরস্কৃত করা হয়।

সি-ফুড ফেস্টিভ্যালের আহবায়ক ও সংশ্লিষ্ট গবেষণা কাজের প্রধান গবেষক প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুনের পরিচালনায় ফেস্টিভ্যালে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, অ্যাগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. গাজী মো. মহসিন, নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জনাব মো. শহিদুল হক, বিএডিসি, সুবর্ণচরের প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নোবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!