সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবিপ্রবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পোষ্য কোটায় যেসব শিক্ষার্থী জিএসটি ভর্তি পরীক্ষায় ২৫ শতাংশ নম্বর পেয়েছেন, তাদের ভর্তির লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ভর্তি কমিটির সভার সিদ্ধান্তক্রমে ২৫ বা তার অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
.png)
প্রসঙ্গত, গুচ্ছ ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের মধ্যে হয়ে থাকে। ১০০ নম্বরের মধ্যে যেকোনো শিক্ষার্থীর নূন্যতম ৩০ নম্বর পেলেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার ফলাফল বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু পরীক্ষায় ২৫ নম্বর প্রাপ্ত অর্থাৎ ফেল করা শিক্ষার্থীদেরও ভর্তির সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।