ওয়েবমেট্রিক্স প্রতিবেদন অনুযায়ী, দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয় অবস্থানে নোবিপ্রবি। আন্তর্জাতিক র্যাংকিংয়ে যার অবস্থান ২৪৫৩।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে এগিয়ে চলছে আমাদের বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। গবেষণার জন্য শিক্ষকদের আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। এভাবেই এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
.png)
প্রসঙ্গত, এই র্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।