বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র উপদেষ্টা এম তারেক নুর।
মৃত শিক্ষার্থী নাম এস এম আব্দুল কাদির শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কিশোরগঞ্জ জেলার মোখলেছুর রহমানের ছেলে।
.png)
ছাত্র উপদেষ্টা এম তারেক নুর বলেন, ছাত্রাবাস থেকে শরিফ নামের এক শিক্ষার্থীকে নিস্তেজ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ এখন জানা যায়নি। মৃতদেহ হাসপাতালেই আছে। তাদের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে বাকি কাজ করা হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যান শরিফ। তারপর সে আর দরজা খোলেননি বলে প্রাথমিকভাবে জেনেছি। দরজা বন্ধ থাকায় দুপুরে তাকে ডাকাডাকি করে অন্য ছেলেরা। কিন্তু সে দরজা না খুললে একপর্যায়ে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়।
তিনি আরো বলেন, বিষয়টি আমরা অবগত হলে ঘটনাস্থলে যাই এবং দরজা ভেঙ্গে কক্ষে ঢুকি। তখন তাকে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।