ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে। চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডাররাও অংশ নিতে পারবেন। ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ২০ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
.png)
ভর্তি পরীক্ষার তারিখগুলো হলো
২৯ এপ্রিল চারুকলা ইউনিট, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২মে বিজ্ঞান ইউনিট এবং ১৩মে ব্যবসায় শিক্ষা ইউনিট।
পরীক্ষার সময়
বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।
মানবণ্টন
চারুকলা বাদে অন্য তিন ইউনিটে ৪৫ মিনিট করে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর চারুকলা অনুষদে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।
আবেদন ফি
১০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১৫ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে। ভর্তি আবেদন চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। আর চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে।
ভর্তি পরীক্ষার তারিখ
২৯ মে সি ইউনিট (বিজ্ঞান), ৩০ মে এ ইউনিট (মানবিক) ও ৩১ মে বি ইউনিট (বাণিজ্য)। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি গ্রুপে ভাগ করে চার শিফটে নেওয়া হবে।
মানবণ্টন
ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।
প্রাথমিক আবেদন ফি
৫৫ টাকা।
চূড়ান্ত আবেদন ফি
এ ইউনিট ১ হাজার ৩২০ টাকা, বি ইউনিট ১ হাজার ১০০ টাকা, সি ইউনিট ১ হাজার ৩২০ টাকা।