শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি কমিটির সুপারিশ অনুযায়ী আগামী ২০মে প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণরা ১০ জুন চূড়ান্ত পরীক্ষায় (লিখিত) অংশ নেবে।
.png)
তিনি বলেন, এরই মধ্যে ভর্তি কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। ঐ কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এবারের প্রাথমিক ভর্তি পরীক্ষায় ২০ হাজার পরীক্ষার্থী অংশ নিতে পারবেন। পরবর্তীতে প্রাথমিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার জন চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।