আগের বছরের মতো এবারো ভর্তি প্রক্রিয়া এবং আসন সংখ্যা একই রয়েছে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ থাকলেই পরীক্ষায় অংশ গ্রহণের আবেদন করা যাবে। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
এমবিবিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট https://mefwd.gov.bd/ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট https://dgme.portal.gov.bd/ স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট https://dghs.gov.bd/ ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।
.png)
উল্লেখ্য, এবার দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি।