ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছিনতাইয়ের ঘটনায় ঢাবির সেই ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ছিনতাইয়ের ঘটনায় ঢাবির সেই ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার
সাময়িক বহিষ্কৃত ঢাবির তিন ছাত্র। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির ৩ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাভীদ অনন (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২)।

Advertisement

ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এ অনুমোদন দিয়েছেন। 

এতে আরো উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!