ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে গ্যাসভর্তি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
গোপালগঞ্জে গ্যাসভর্তি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫৯৬টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই হয়েছে। সিলিন্ডারসহ এই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। 

বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থান থেকে এই ট্রাকটি ছিনতাই হয়।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে তারা কাজ করছেন বলে জানান। 

Advertisement

গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী মুঠোফেনে জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। 

মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌছায়। সেখানে গাড়ি পার্কিং করে চালক বাড়িতে গেলে ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। 

তিনি আরো জানিয়েছেন, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে।

বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য আগের থেকে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!