ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুঠিয়ায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩
পুঠিয়ায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই
ফাইল ফটো

রাজশাহীর পুঠিয়ায় রেজাউল ইসলাম নামে এক চালককে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ী বাজার এলাকায় ঘটনা ঘটে। আহত রেজাউল নাটোর সদর উপজেলা জালালাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা যায়, সকালে ঐ অটোরিকশা চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরের দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি ওমর ফারুক বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। আহত ব্যক্তি বা তার পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!