কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন এবং কমিটির প্রধান দলনেতা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. মোরসালিন মিয়া।
কমিটিতে সহকারী প্রধান দলনেতা হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. সেফাতোল্লাহ আপন ও কৃষি অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী দেবাশ্রিতা দাস।
.png)
হাবিপ্রবি রেডক্রিসেন্ট সোসাইটি মোট পাঁচটি উপদলে বিভক্ত। প্রতিটি উপদলে দলনেতা ও সহ-দলনেতাসহ মোট ১০জন সদস্য রয়েছেন।
উপদল-১ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন মেহেদি হাসান ও রেজওয়ানুল হক, উপদল-২ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে আতিকুজ্জামান ও মজিবার রহমান, উপদল-৩ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন কে এম মুনতাসির রহমান তুরাশ ও রাহাতুল গণি, উপদল-৪ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন মুমতাহিনা করিম ঐশী ও মো. রাইজুল ইসলাম। উপদল-৫ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন জান্নাতুল ফেরদৌস জৌতি ও মো. মোরশেদুল হক।
বিশ্ববিদ্যালয়ের রেডক্রিসেন্ট সোসাইটির নতুন প্রধান দলনেতা মো. মোরসালিন মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যুব রেডক্রিসেন্ট সোসাইটির সংগঠনের দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। যাত্রা শুরুর পর থেকেই হাবিপ্রবি রেডক্রিসেন্ট দল অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। হাবিপ্রবি প্রশাসন ও দিনাজপুর জেলা ইউনিটের সহযোগিতায় নতুন কমিটির নেতৃত্বে যুব সদস্যরা আরো প্রত্যয়ী হয়ে স্বেচ্ছাসেবার কাজে অংশগ্রহণ করবে।’