ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জাবিতে বাংলা বিভাগের মিলনমেলা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৩১ ডিসেম্বর ২০২২
জাবিতে বাংলা বিভাগের মিলনমেলা
সুবর্ণজয়ন্তীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় ক্যাম্পাস। আলোকচিত্র: আহসান ইমাম

‘বাংলার বুকে, সমবেত সুখে’ শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান হয়েছে। ৫০ দিনের অনুষ্ঠানের সমাপনীতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মহুয়া চত্বরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা সাহিত্য, সংস্কৃতির চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান সর্বজনবিদিত। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তারা সুনাম অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের খ্যাতির প্রসারে তাদের অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 

অনুষ্ঠানে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানের ড. জান্নাত আরা হেনরী রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। অতঃপর উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিনব্যাপী স্মৃতিচারণ, গান, কবিতা, সোনালি পাতার ব্যক্তিবর্গের সম্মাননা, বিভাগের সাবেক শিক্ষকদের সম্মাননা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সুবর্ণজয়ন্তী শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!