ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১১ মে ২০২২
ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী
হাসপাতালেই চিকিৎসাধীন ফয়সাল।

বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ। এসময় অজ্ঞাত ছিনতাইকারী তার থেকে নগদ ৬ হাজার ৮০০ টাকা, একটি ল্যাপটপ, একটি মোবাইল সবকিছুই হাতিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

জানা যায়, এই শিক্ষার্থী বগুড়া থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে গত সোমবারে বগুড়ায় মোকামতলা বাস কাউন্টারে আসেন। সেখানে বাস না পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে সিএনজি নিয়ে অন্য বাসস্ট্যান্ডের উদ্দেশে রওয়ানা হলে বগুড়ার শিবগঞ্জ থানাধীন মহাস্থান ইসলামী ব্যাংকের সামনে আসলে ঐ ব্যক্তি ফয়সালকে মেরিন্ডার সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখনো সে হাসপাতালেই চিকিৎসাধীন। ফয়সালের কাছ থেকে ঐ অজ্ঞাত ব্যক্তি প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকার মতো মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ সবকিছু অভিযোগ হিসেবে উল্লেখ করে ঐ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একজন স্বাক্ষীসহ শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ফয়সাল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমি বিষয়টি শুনেছি। সে হসপিটালে ভর্তি আছে, আগে সুস্থ্য হোক। তারা থানায় অভিযোগ করেছেন। বিভাগীয় চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র দিতে বলেছি। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। 

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, এ ছিনতাইটি সাধারণত অজ্ঞান পার্টিরা করে থাকে। একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!