ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো ডিআইইউ

ডিআইইউ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২
নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো ডিআইইউ
ডিআইইউর স্থায়ী ক্যাম্পাসে সাঁতারকুল ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয়া হয়

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ।

রোববার (২৭ ফেব্রুয়ারি ) ডিআইইউর স্থায়ী ক্যাম্পাসে সাঁতারকুল ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইইউর উপ-উপাচার্য গণেশ চন্দ্র শাহা। তিনি বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম। সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বপ্ন ছুঁতে উচ্চ মাধ্যমিকে ভালো ফলের কোনো বিকল্প নেই। তোমরাই হবে আগামীর স্বপ্ন তাই ভালো মতো পড়ে দেশের সেরা ফার্মাসিস্ট হয়ে উঠতে হবে। তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!