ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে ইউনিসেফ প্রতিনিধি দল

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে ইউনিসেফ প্রতিনিধি দল
ইউনিসেফ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রতিনিধি ভেরা মেনডোনচার নেতৃত্বে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার ইউনিসেফ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রতিনিধি ভেরা মেনডোনচার নেতৃত্বে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিবিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার কুমার পাণ্ডে, ইউনিসেফ প্রতিনিধি দলের রংপুর ও রাজশাহী অঞ্চলের প্রধান নাজিবুল্লাহ হামিম এবং সোস্যাল অ্যান্ড বিহেভিয়র চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ।

সভা শেষে প্রতিনিধি দলটি প্রকৌশল অনুষদের সভাকক্ষে রাবির ২৫জন শিক্ষক এবং ১৫জন শিক্ষার্থীর সঙ্গে ইউনিসেফের কার্যক্রম নিয়ে কথা বলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!