ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২০ ডিসেম্বর ২০২১
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। বিভিন্ন বিভাগ তাদের নবীন শিক্ষার্থীদের বরণের মাধ্যমে এই শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। 

তিনি আরো বলেন, নবীন শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের তথ্য চেয়ে ইতোমধ্যে প্রত্যেকটি বিভাগে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তাদের তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিভাগ থেকে প্রেরতি তথ্য অনুযায়ী সিটি করর্পোরেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে বিভিন্ন বিভাগ নবীনদের বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো বিভাগ সকাল ১০টায় আবার কোনো কোনো বিভাগ বেলা ১১টায় নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান করবে। এদিকে র‌্যাগিং বন্ধে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিং বন্ধে ক্যাম্পাসে মাইকিং এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী বলেন, ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে প্রক্টরিয়াল বডি তৎপর রয়েছে। কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ উঠলে আর তা প্রমাণিত হলো বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!