ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রিয়েল এস্টেট: ড্যাফোডিলে পড়াশোনার নতুন দিগন্ত

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৭, ১৯ ডিসেম্বর ২০২১
রিয়েল এস্টেট: ড্যাফোডিলে পড়াশোনার নতুন দিগন্ত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)

ক্রমঃবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে স্বল্প পরিসরে শুরু হয়ে দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে দেশের সম্ভাবনাময় আবাসন ক্ষেত্র। প্রথম দিকে হাতে গোনা কিছু ডেভেলপার কোম্পানি ঢাকা কেন্দ্রিক এ ক্ষেত্রটি নিয়ন্ত্রণ করতো। তবে বর্তমানে ঢাকা এবং এর বাইরের বড় শহরগুলোতে ছড়িয়ে পড়া রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা সহস্রাধিক। 

সাম্প্রতিক সময়ে, বাণিজ্যিক মাত্রা ছাড়িয়ে ক্রেতার সংস্থাপন সংক্রান্ত বিভিন্ন চাহিদা, দুর্যোগ মোকাবিলায় ভবনের দৃঢ়তা, দীর্ঘস্থায়িত্ব, দর্শনীয় নান্দনিকতা প্রভৃতি বিষয়গুলো দ্রুত প্রসারমান রিয়েল এস্টেট ক্ষেত্রটিতে বিজ্ঞানসম্মত ভাবে পূরণ করার ওপর জোর দেয়া হচ্ছে। 

অপার সম্ভাবনার কথা মাথায় রেখে বাংলাদেশেও প্রথমবারের মতো রিয়েল এস্টেট বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু হয়েছে। আর বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় রিয়েল এস্টেট খাতকে প্রতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানধারী উচ্চমানের স্নাতক ও স্নাতোকত্তোর ডিগ্রিধারী মেধা সরবরাহের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসার এ কাজটি সফলতার সাথে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। 

সামার ২০০৮ থেকে শুরু করা স্বনামধন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ডিপার্টমেন্ট অব রিয়েল এস্টেট চার বছর মেয়াদি শিক্ষা ব্যবস্থার আওতায় ব্যাচেলর অব রিয়েল এস্টেট ডিগ্রি কার্যক্রম চালু করেছে। 

দেশের বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপদ আবাসন নিশ্চিত করা ও আবাসন সংকট মোকাবিলায় বিষয়ভিত্তিক লোকবল সরবরাহের ব্রত নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিয়েল এস্টেটের মত নতুন বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার তৈরির সুযোগ চালু করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া চার বছর মেয়াদি ও ১২৮ ক্রেডিটের ব্যাচেলর অব রিয়েল এস্টেট বিষয়ে রিয়েল এস্টেট ব্যবসার পরিচিতি, মূলনীতি, আধুনিক নগরায়ন, পরিবেশ বিজ্ঞান, রিয়েল এস্টেটের সাথে পরিবেশের সম্পর্ক, রিয়েল এস্টেটে বিপনণ ব্যবস্থাপনা, রিয়েল এস্টেটে পরিকল্পনায় সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর মৌলিক বিষয় সমূহ, রিয়েল এস্টেটে আইন, রিয়েল এস্টেটে জি আই এস, বাংলাদেশে রিয়েল এস্টেটের সমসাময়িক ইস্যূ, রিয়েল এস্টেটে বিনিয়োগ ও মূল্যায়ন, রিয়েল এস্টেটে পরিসংখ্যানসহ সর্বমোট ৪২ টি বিষয় পড়ানো হয়।  

এসএসসি ও এইচএসসিতে ভালো জিপিএ ধারীসহ ভর্তি হবার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভাল রেজাল্ট অর্জনকারী মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই সম্পর্কে আরো জানতে পারবেন ০১৭১৩৪৯৩০৫০-১ এই নম্বরে। এছাড়াও বিস্তারিত জানা যাবে www. daffodilvarsity.edu.bd এই ওয়েবসাইটে। রিয়েল এস্টেট বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইলে আপনিও ভর্তি হতে পারেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!