ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৭ ডিসেম্বর ২০২০
পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

করোনায় আটকে থাকা অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ২০ ডিসেম্বর থেকে অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টারের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৭ ডিসেম্বর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘ডিনস কমিটি’ এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টারের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

এসময় পরীক্ষা চলাকালীন নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।

দীর্ঘদিন ধরে পরীক্ষা নেয়ার জন্য অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করার ৬ ঘণ্টার মাথায় এই বিবৃতি দিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!