ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশ আইএমএফের চতুর্থ কিস্তি পাবে ফেব্রুয়ারি শেষে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ১৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ আইএমএফের চতুর্থ কিস্তি পাবে ফেব্রুয়ারি শেষে
ফাইল ফটো

আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তি ৬৫ কোটি ডলার আগামী ফেব্রুয়ারি শেষে পাবে বাংলাদেশ।

বাংলাদেশে এক সপ্তাহের সফর শেষে ঢাকা ছাড়ার প্রাক্কালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জি এক ব্রিফিংয়ে বিষয়টি জানান।

বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি। এজন্য প্রবৃদ্ধি কমবে। রাজস্ব আদায়ও কমেছে।

Advertisement

নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়াতেও উদ্বেগ প্রকাশ করে ক্রিস পাপাজর্জি বলেন, আইএমএফ বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন তারা যে টাকাটা নতুন করে বাজারে ছেড়েছে সেটা তারা দ্রুত বাজার থেকে তুলেও নেবে। তবে সেটা যদি না করে তাহলে মূল্যস্ফীতি আরো বাড়বে, যা দেশের সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়াবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আইএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!