অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে রফতানি আয় বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ এবং ঐ সময় আয় হয়েছে ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলার যা আগের বছর ছিল ১৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
বুধবার এ তথ্য প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো।
.png)
নভেম্বর মাসে পোশাক খাতে আয় বেড়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ এবং আয় হয়েছে ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে তৈরি পোশাক থেকে রফতানি আয় বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ এবং আয় হয়েছে ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।
চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রফতানি আয় ৭ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৪৬৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা গত বছর ছিল ৪৩৩ মিলিয়ন ডলার।
কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য থেকে রফতানি আয় হয়েছে ৪৯৫ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৩৪ শতাংশ বেশি।