ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসই’র চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ৩ অক্টোবর ২০২৪
ডিএসই’র চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম
মমিনুল ইসলাম- ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মমিনুল ইসলাম।

বৃহস্পতিবার ১০৭৬তম বোর্ড সভায় পর্ষদ সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

মমিনুল ইসলামের রয়েছে দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কৌশলগত, প্রযুক্তিগত, পুঁজিবাজার ব্যবসা, পণ্য, প্রক্রিয়া এবং বিধি-বিধান সম্পর্কে পঁচিশ বছর কাজ করার অভিজ্ঞতা। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতি কাঠামো এবং সহযোগিতার বিষয়ে রয়েছে তার কাজ করার দক্ষতা। তার রয়েছে বিজনেস ট্রান্সফরমেশন, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, লীন ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট এবং সার্ভিস কোয়ালিটির অভিযোজনসহ সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট। একইসঙ্গে তার রয়েছে শিক্ষা জীবনে অসামান্য কৃতিত্ব।

Advertisement

মমিনুল ইসলাম সিলিংক অ্যাডভাইজরি-এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি কৌশলগত আর্থিক উপদেষ্টা সংস্থা, বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা এবং কৌশলগত রূপান্তরে কাজ করে।

মমিনুল ইসলাম জানুয়ারি ২০১২ সালে বাংলাদেশের একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সর্বকনিষ্ঠ (৩৫ বছর বয়সে) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি আগস্ট ২০০৮ থেকে জানুয়ারি ২০১২ পর্যন্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এপ্রিল ২০০৬ থেকে জুলাই ২০০৮ পর্যন্ত অপারেশন ও প্রযুক্তি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি অক্টোবর ২০০৫ থেকে মার্চ ২০০৬ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হেড অব অপারেশনাল রিস্ক, প্রকল্প এবং বিসিপি এবং রিইঞ্জিনিয়ারিং ও সার্ভিস কোয়ালিটি প্রধান (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। মে ২০০১ থেকে অক্টোবর ২০০৫ পর্যন্ত আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে, রিইঞ্জিনিয়ারিং ও প্রজেক্টস, জানুয়ারি ২০০০ থেকে মে ২০০১ পর্যন্ত একই প্রতিষ্ঠানে রেমিট্যান্স বিভাগে অফিসার হিসেবে কাজ করেন। মমিনুল ইসলাম ১৯৯৯ সালে চট্টগ্রামে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

শিক্ষা জীবনে অসামান্য কৃতিত্বের অধিকারি মেধাবী এই ব্যক্তি ২০১৭ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদকসহ এমএস, ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ১৯৯৪ সালে যশোর বোর্ডের ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে সম্মিলিত মেধা তালিকায় ২০তম হয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ১৯৯২ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে সম্মিলিত মেধা তালিকায় ২য় হয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন করেন।

শিক্ষাজীবন ও কর্মজীবনে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন পুরস্কার এবং বিশেষত্বে ভূষিত হন। এর মধ্যে কাতারের মাসকাতে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউট-এশিয়া প্যাসিফিক (এডিএফআইএপি)-এর বার্ষিক সভায় ২০২০ সালে ‘আউটস্ট্যান্ডিং সিইও অব দ্য ইয়ার নির্বাচিত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডিএসই
লিংক সফলভাবে কপি হয়েছে!