ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সময় টিভির সম্প্রচার বন্ধে ডিএসইসির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ২০ আগস্ট ২০২৪
সময় টিভির সম্প্রচার বন্ধে ডিএসইসির প্রতিবাদ
ফাইল ফটো

সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সেইসঙ্গে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলারও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে ডিএসইসির এই দুই নেতা জানান, সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ডিএসইসি।

Advertisement

এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।

এর আগেও দুর্বৃত্তরা ডিবিসি ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল। সেইসঙ্গে আমাদের সংবাদকর্মীরা হামলার শিকার হয়।

এ বিষয়ে ডিএসইসির নেতারা আরো বলেন, এ ধরনের হামলা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে সব হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!