ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
আউটল্যান্ডার স্পোর্ট

দেশের বাজারে মিতসুবিশির নতুন এসইউভি, থাকছে বিশেষ ড্রাইভিং সুবিধা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
দেশের বাজারে মিতসুবিশির নতুন এসইউভি, থাকছে বিশেষ ড্রাইভিং সুবিধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাস্তায় চলা জনপ্রিয় ফোরহুইল ড্রাইভ গাড়িগুলোর মধ্যে জাপানিজ অটোমোবাইল ব্র্যান্ড মিতসুবিশি আউটল্যান্ডার অন্যতম। এরই ধারাবাহিকতায় ব্রান্ডটি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন সিরিজের মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট। বাংলাদেশের রাস্তা ও আবহাওয়া বিবেচনায় যাতে থাকছে চার ধরনের বিশেষ ড্রাইভিং সুবিধা।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর শোরুমে এক ইভেন্টে নতুন প্রজন্মের এ গাড়ি প্রদর্শন করা হয়েছে।

মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িটির সবচেয়ে এক্সাইটিং ফিচার- এর ৪টি বিশেষ ড্রাইভিং মোড, যা বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার অবস্থা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। এছাড়া এতে আছে ৮ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। টাচ স্ক্রিনসহ সুবিশাল ১২ দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেমটিতে আছে অ্যানড্রয়েড অটো, অ্যাপল কার প্লে, নেভিগেশনসহ সর্বাধুনিক সব প্রযুক্তি।

Advertisement

সেফটি ফিচারস হিসেবে ৬টি এসআরএস এয়ার ব্যাগসহ থাকছে এবিএস, ইবিডি, এএসসি, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, আরসিটিএ প্রযুক্তি। পিচ্ছিল রাস্তার জন্য আছে এওয়াইসি ফিচার। আরো আছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ওয়্যারলেস চার্জারসহ একাধিক চার্জিং পোর্ট, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ও পার্কিং সেন্সর, রিয়ারভিউ ক্যামেরা ইত্যাদি।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন ‘টি’ শেপের হেডলাইট ও রিয়ার কম্বিনেশন লাইট। গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৩৯০ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৮১০ মিলিমিটার এবং ১ হাজার ৬৩৫ মিলিমিটার উচ্চতা থাকায় ২২২ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যাবে, যা বাংলাদেশের রাস্তার জন্য উপযোগী। ১ হাজার ৪৯৯ সিসির এই গাড়িতে আছে সিভিটি (এফ-১-সিডব্লিউএ) ট্রান্সমিশন।

চোখ ধাঁধানো ব্ল্যাক থিমড ইন্টেরিওরের সঙ্গে হানিকম্ব প্যাটার্ন ও লেদারে মোড়ানো গাড়ির সিটগুলো অত্যন্ত প্রিমিয়াম ও আরামদায়ক, বিশেষ করে গাড়ির পেছনের দিকে ৩ জনের আরামে বসার জন্য রয়েছে যথেষ্ট জায়গা। গাড়িটিতে আছে সেকেন্ড-রো এসি ভেন্ট। একই সঙ্গে ১৮ ইঞ্চি মেশিন কাট অ্যালয় হুইল ও ইপিএস প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের রোড কন্ডিশন বিবেচনায় গাড়ির সামনের ম্যাকফেরসন স্ট্রাট ও পেছনে টরসিওন বিম সাস্পেনশন চালকদের অনন্য অভিজ্ঞতা দেবে। আরামদায়ক অভ্যন্তর, শক্ত কাঠামো, প্রশস্ত জায়গা ও পর্যাপ্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্সসহ ৬টি চমৎকার রঙে মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্টের এক্সটেরিওর সাজানো হয়েছে। বাংলাদেশের বাজারে গাড়িটির দাম পড়বে ৪৯ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যানকন অটো ডিভিশন-১ এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, মিতসুবিশি সবসময় গ্রাহকদের সেরা মানের জাপানিজ প্রযুক্তির পণ্য সরবরাহের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এসইউভি সেগমেন্টের নতুন প্রজন্মের মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িটি বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। গাড়িটির পারফম্যান্স বাংলাদেশের গ্রাহকদের মিতসুবিশি ব্র‍্যান্ডের প্রতি আস্থা ও নির্ভরশীলতা বাড়াতে ভূমিকা রাখবে।

র‌্যাংগস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, নতুন প্রজন্মের মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িটি গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে। অত্যাধুনিক জাপানিজ প্রযুক্তি ও শক্তিশালী পারফম্যান্স সমৃদ্ধ গাড়িটিতে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি ও ৩টি ফ্রি সার্ভিসিং।

র‍্যানকন অটো ডিভিশন-১ এর হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, জাপানি প্রযুক্তির এই গাড়িটির অত্যাধুনিক ফিচার, আকর্ষণীয় ডিজাইন ও আফটার সেলস দেশের মার্কেটে শক্ত অবস্থান তৈরি করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!