মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিবের কাছে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে অব্যাহতি দিয়ে উপসচিব ফরিদা ইয়াসমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
.png)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারিকুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য ৩ মাসের নোটিশ প্রদান করা হলো। এর মাধ্যমে তিনি আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না।
তবে ৩ মাস শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তারিকুজ্জামান নিজে থেকে পদত্যাগ করলেন।