মঙ্গলবার সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
.png)
আগামীকাল (বুধবার) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) প্রতি ভরি ভালো মানের সোনা এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে।