ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

তোলার ঝুলিতে সোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ১০ আগস্ট ২০২৪
তোলার ঝুলিতে সোনা
তামিরাত তোলা। ছবি- সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়ে পুরুষ ম্যারাথনে সোনা জিতলেন ইথিওপিয়ার দৌড়বিদ তামিরাত তোলা। ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন তিনি। এর মধ্যে দিয়ে রেকর্ডও গড়েছেন এই দৌড়বিদ।

ইথিওপিয়ান কোনো ক্রীড়াবিদ হিসেবে গেল ২৪ বছরে প্রথমবারের মতো সোনা জিতেছেন তোলা।

এর আগে পুরুষ ম্যারাথনে এত কম সময়ে ম্যারাথন শেষ করতে পারেননি কোনো দৌড়বিদ।

Advertisement

ম্যারাথনে এবার সোনা জয়ের রেকর্ড করার সুযোগ ছিল কেনিয়ার দৌড়বিদ ইলিউড কিপকোজের। সর্বশেষ দুই আসরে সোনা জিতেছিলেন তিনি। এবার জিতলে হ্যাটট্রিক হতো তার। কিন্তু প্যারিস অলিম্পিকে ব্যর্থ হয়েছেন ইলিউড।

এই ইভেন্টে রৌপ্য জিতেছেন বেলজিয়ামের বশির আবদি। এর আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সে হিসেবে পদক জয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বশিরের। আর ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার দৌড়বিদ বেনসন কিপরুতো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!