সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নিটল-নিলয় গ্রুপের একটি প্রতিষ্ঠান নিটল মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ভারত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিক-আপ প্রভৃতি আমদানি করে।
.png)
এনবিআর সূত্র বলছে, নিটল মটরস লিমিটেড ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত সময়ে এ অনিয়ম করেছে। এটি উদঘাটন করেছে এনবিআরের যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস।
জানা গেছে, ফাঁকি দেওয়া অর্থ পরিশোধের জন্য দাবিনামা জারি করেছে ভ্যাট অনু বিভাগ। এ নিয়ে এখন চলছে চিঠি চালাচালি। সর্বশেষ চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়।