ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১৫ দিনে রেমিট্যান্স এলো ১০২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৭, ১৮ মার্চ ২০২৪
১৫ দিনে রেমিট্যান্স এলো ১০২ কোটি ডলার
ফাইল ফটো

চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে দেশে ১০১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১০১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।  এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার।

Advertisement

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৭ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ৯ থেকে ১৫ মার্চ দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ১ থেকে ৮ মার্চ এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

আর ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা চলতি অর্থবছরে সর্বোচ্চ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!